রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউন শিথিলে ফের করোনার ধাক্কায় ইরান, রেকর্ড আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : ইরানে করোনার দ্বিতীয় পর্যায়ের ধাক্কায় নতুন করে সংক্রমণ শুরু হওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত চার দিন ধরে প্রতিদিনই ৩ হাজার বা তার বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।

বিবিসি জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৭৪ জন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরানে ফেব্রুয়ারি মাসে করোনার সংক্রমণ শুরু হবার পর এটাই সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সংখ্যা।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৪ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৭১ জন। যদিও করোনায় আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান নিয়ে ইরান সত্য লুকিয়েছে বলে আন্তর্জাতিক মহলের অভিযোগ।

ইরানে কয়েকটি প্রদেশে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা আবার বাড়তে শুরু করায় বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। খুজেস্তান প্রদেশে কিছু বিধিনিষেধ আবার জারি করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে নতুন করে সংক্রমণের বিভিন্ন কারণ আছে তবে সবচেয়ে বড় কারণটি হলো, অনেক ইরানীই সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি গুরুত্বের সাথে নিচ্ছেন না।

ঈদুল ফিতরের ছুটির সময় হাজার হাজার ইরানী ‘রেড জোন’ বলে চিহ্নিত উত্তর ইরানে বেড়াতে গিয়েছিলেন। তা ছাড়া পাতাল রেল, ব্যাংক ও অফিসগুলোয় সম্প্রতি লোকের ভিড় দেখা যাচ্ছে।

সম্প্রতি ইরানে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর জন্য আরোপিত লকডাউন পর্যায়ক্রমে শিথিল করা হচ্ছিল। যদিও কর্তৃপক্ষ বরাবরই দ্বিতীয় দফায় ভাইরাস সংক্রমণে উর্ধ্বগতি হতে পারে বলে হুঁশিয়ারি দিচ্ছিলেন।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু