,

কলকাতার ৪ সিনেমায় শাকিব খান!

news-image

বিনোদন প্রতিবেদক : সকাল থেকে কয়েকটি সংবাদ মাধ্যমের খবর, করোনার ধাক্কায় শাকিবের পারিশ্রমিক ৬০ থেকে ১৫ লাখে নেমে এসেছে। এছাড়া সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতেই নাকি এই পারিশ্রমিকে কাজ করতে রাজি দেশের শীর্ষ নায়ক।

খবরের সত্যতা নিশ্চিত করতে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে এই উড়ো খবর প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। বরং হেসে শাকিব জানিয়েছেন, মনগড়া বানোয়াট খবর প্রকাশ না করে সংবাদকর্মীদের দায়িত্বশীল আচারণ করা উচিত।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক শাকিব খানের এক ঘনিষ্ঠজন নিশ্চিত করে জানিয়েছেন, শাপলা মিডিয়ার সঙ্গে কাজের ব্যাপারে শাকিবের কোন কথাই হয়নি। তাহলে পারিশ্রমিক কমার প্রশ্ন আসছে কোথা থেকে আমার জানা নেই। বেশ কিছুদিন ধরে শাপলা মিডিয়ার কর্ণধার শাকিবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছেন আমি যতদূর জানি; তবে তিনি এখনো কথাই বলতে পারেননি শাকিবের সঙ্গে। কারণ, শাকিব খান কোনোভাবেই মানহীন সিনেমা করতে ইচ্ছুক নন।

এদিকে শাকিব খানের সেই ঘনিষ্ঠজন এই প্রতিবেদকের কাছে দাবি করেছেন, লকডাউন উঠলেই কলকাতার ৪ সিনেমা কাজ করতে যাচ্ছেন শাকিব খান। এরই মধ্যে কলকাতার দুই শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ ও সুরিন্দর ফিল্মসের সাথে একাধিক ভার্চুয়াল মিটিং সেরেছেন বাংলাদেশের এই শীর্ষ নায়ক। এসব সিনেমার কাজ শুরু হওয়ার কথা ছিলো ঈদের পরই।

এর আগে চলতি বছরের জানুয়ারির শেষের দিকে কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে মিটিংয়ে বসতে কলকাতা যাওয়ার কথা শোনা গিয়েছিলো শাকিব খানের। তবে ব্যক্তিগত কাজের চাপে তখন সেই মিটিংয়ে যোগ দিতে পারেননি শাকিব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য