,

নুসরাত ফারিয়া প্রস্তুত

news-image

বিনোদন প্রতিবেদক : করোনা ভাইরাসের কারনে কাজ বন্ধ। নেই শুটিং। পুরো দেশেই যেনো চলছিল লকডাউন। এই লকডাউনের কারণে থেমে গিয়েছিল নুসরাত ফারিয়া অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ ও ‘যদি কিন্তু তবুও’ ছবির শুটিং। এবার সেইসব অসামাপ্ত ছবির কাজ শেষ করার জন্য প্রস্তুত হয়ে আছেন নুসরাত ফারিয়া।

তিনি বলেন, এরমধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আবার শুটিং শুরু হচ্ছে। তাই যে কাজগুলো অসমাপ্ত আছে, তা শিগগিরই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। এটা শুনেই নিজেকে অভিনয়ের জন্য নতুন করে প্রস্তুত করেছি। কারণ টানা দুই মাস পুরোপুরি অভিনয় জগতের বাইরে ছিলাম। এপ্রিলের প্রথম সপ্তাহে গিয়েছিলাম দেশের বাড়ি ময়মনসিংহে। কিন্তু ছুটি কাটাতে গিয়ে এত লম্বা সময়ের জন্য আটকা পড়ে যাব, ভাবিনি। ক্যারিয়ারে এমন অবসর সময় আর কখনও কাটাইনি। টানা দুই মাস পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামীণ পরিবেশে ভালোই সময় কেটেছে। কিন্তু নতুন কিছু করা হয়ে ওঠেনি।’

নুসরাত ফারিয়া আরও বলেন, ‘করোনা মহামারি আমাদের জীবন ও কাজ সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে। অনেকের মতো আমিও দীর্ঘ এই বন্দি সময়ে অনেক পরিকল্পনা করেছি। সেসব আগামী দিনের কাজের মধ্য দিয়ে তুলে ধরতে চাই। আমার ধারণা, করোনাপরবর্তী সময়ে আমাদের চলচ্চিত্র আরও প্রাণবন্ত হয়ে উঠবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য