রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রী কিছুটা বেড়েছে , কমেছে স্বাস্থ্যবিধি

news-image

নিউজ ডেস্ক : আগের তিন দিনের তুলনায় বৃহস্পতিবার গণপরিবহনে যাত্রী ছিল কিছুটা বেশি। রাজধানীর অভ্যন্তরীণ পরিবহন ও দূরপাল্লার দুই রকমের বাসেই যাত্রী বেড়েছে। তবে বাস মালিকরা বলছেন, এই বৃদ্ধি সাময়িক। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় রাস্তায় লোকজন মানুষ বেড়েছে, তাই যাত্রী বেড়েছে। শুক্রবার থেকে আবার যাত্রী কমে যাবে।

করোনাভাইরাসের বিস্তারে রোধে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর ৬০ শতাংশ বাড়তি ভাড়াতে গত ১ জুন থেকে ৫০ ভাগ সিটি খালি রাখার শর্তে চলছে বাস। তবে প্রথম দুই দিন অধিকাংশ বাস ৭০ থেকে ৮০ ভাগ আসন খালি নিয়ে চলেছে। একই অবস্থা ছিল দুরপাল্লার বাসে। বৃহস্পতিবার অধিকাংশ বাসে ৫০ শতাংশ সিট পূর্ণ দেখা গেছে। কয়েকটি বাসে দরজার সামনে দাঁড়িয়ে যাত্রী নিতে দেখা গেছে।

স্বাস্থ্যবিধি রক্ষায় যে ১১ শর্তে বাস চলার অনুমতি দেওয়া হয়েছে, তার একটি দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। তবে দুপুরে রাজধানীর গুলশান থেকে সাভার রুটে চলাচলকারী ‘অগ্রগামী পরিবহনে’ দরজার কাছে দাঁড় করিয়ে দু’জন যাত্রী নিতে দেখা গেছে। আসাদ গেট থেকে বাসটির পিছু নিয়ে সোহরাওয়াদী হাসপাতালের সামনে গিয়ে হেলপারের সঙ্গে কথা বলা সম্ভব হয়। তিনি জানান, কয়েকজন যাত্রী শ্যামলী নেমে যাবেন। তখন অর্ধেকের বেশি আসন খালি হয়ে যাবে। কিন্তু সেখান থেকে এত সংখ্যক যাত্রী পাওয়া যাবে না। তাই আসাদ গেট থেকে দু’জন বাড়তি যাত্রী নিয়েছেন। শ্যামলী নিয়ে বসিয়ে দেবেন।

করোনাকালে যত্রতত্র যাত্রী উঠানামা নিষিদ্ধ। দুপুরে মানিক মিয়া এভিনিউয়ে দেখা যায় যাত্রীর ইশারা পেয়ে মাঝ রাস্তায় থামে ‘ভিআইপি পরিবহন’। যাত্রী উঠায়। ইন্দিরা রোডের লেগুনাগুলোতেও রাস্তায় উঠানামা করতে দেখা গেছে। তবে বাসে উঠার আগে যাত্রীর হাতে স্যনিটাইজার দেওয়া হচ্ছে। একটি করে সিট খালি রেখে যাত্রীদের বসানো হচ্ছে।

বাড়তি ভাড়ার অভিযোগ পাওয়া গেছে কয়েকটি বাসে। মোহাম্মদপুর থেকে মতিঝিলগামী এটিসিএল পরিবহনে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নেওয়া হচ্ছে। এ বাসে সর্বনিম্ন ভাড়া ছিল ১০ টাকা। যদিও সরকার নির্ধারিত সর্বনিম্ন ভাড়া ছিল ৭ টাকা। করোনাকালে তা ১০ টাকা নেওয়া যাবে। কিন্তু নেওয়া হচ্ছে দ্বিগুণ। যাত্রী যেখানেই নামুক এ ভাড়া নেওয়া হচ্ছে। এ বিষয়ে বাসটির মালিক পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অধিকাংশ কাউন্টার সার্ভিস বাসে সর্বনিম্ন ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকটি কোম্পানির, যাত্রী যেখানেই নামুক শেষ গন্তব্যেও ভাড়া নিচ্ছে।

যাত্রী বাড়ায় রাজধানীতে বাসের সংখ্যা ছিল আগে দিনের চেয়ে বেশি। হিমাচল পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আফতাব মাসুদ জানিয়েছেন, মিরপুর-নারায়ণগঞ্জ রুটে তার কোম্পানি ৬০টি বাস রয়েছে। গণপরিবহন চালুর প্রথম দুই দিনে ১৫টি করে বাস চালিয়েছেন। তারপরও যাত্রী পাননি। ৪০টি বাস নাসিয়েছেন। তিনি বলেন, সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় যাত্রী কিছুটা বেড়েছে। আবার কমে যাবে।

শুধু যাত্রী নয় সড়কে ও ফুটপাথে মানুষ বেড়েছে। তবে দিনভর বৃষ্টির কারণে পথে নামা মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। রাজধানীর বহু সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিকেলে অফিস ছুটির পর জলবদ্ধতার কারণে দীর্ঘ যানজট ছিল প্রধান সড়কগুলোতে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু