,

বগুড়ায় বজ্রপাতে প্রাণ গেল ৪ কৃষকের

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বজ্রপাতে চার কৃষক মারা গেছেন। তারা বগুড়ার কাহালু, ধুনট, শাজাহানপুর ও সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া বজ্রবৃষ্টিতে তাদের মৃত্যু হয়।

এ সময় আরো কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

কাহালুতে বজ্রপাতে মৃত মোকলেছার রহমান (৫৫) উপজেলার এরুইল গ্রামের মরহুম কছির উদ্দিনের ছেলে।

কাহালুর মালঞ্চা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এরুইল বাজারের পাশে স্থানীয় কয়েকজন কৃষক ধান শুকাচ্ছিলেন। সে সময় হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রপাতে মোকলেছার ছাড়াও একই গ্রামের হাসান আলী(৩৫) ও রায়হান (২৮) আহত হন। তাদের তিনজনকেই বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোকলেছকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর অবস্থায় হাসান আলীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর রায়হানকে ছেড়ে দেওয়া হয় বলে তিনি নিশ্চিত করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কৃপাসিন্ধু বালা জানান, বিকেল ৪টার দিকে মহিশুরা-সাতটিকরি সড়কের ওপর বজ্রপাতে মারা গেছেন আব্দুস সালাম সরকার (৪৫)। তিনি উপজেলার গোপালপুর গ্রামের দেরাজ উদ্দিন সরকারের ছেলে। ঘটনার সময় তিনি চারণভূমি থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন।

বগুড়া মেডিকেল কলেজ ফাঁড়ি পুলিশের কর্মকর্তা আব্দুল আজিজ মণ্ডল জানান, শাজাহানপুর উপজেলার হরিণগাড়ি গ্রামের নূরুল ইসলামকে( ৪০) বজ্রাহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মৃত নূরুল ওই গ্রামের মোরশেদের ছেলে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন জানান, বৃহস্পতিবার দুপুরে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে লেবু মন্ডল (৩৫) এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। তিনি উপজেলার কাজলা ইউনিয়নের চর কুড়িপাড়ার বুলু মন্ডলের ছেলে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য