,

পাটুরিয়ায়-দৌলতদিয়ায় যানবাহনের চাপ

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১টি জেলার প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বাড়ছে। বৃহস্পতিবার দিনভর বাড়তি যানবাহনের চাপ ছিল। বিকেল ৪ টর্চ থেকে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে ৩০ মিনিটের জন্য লঞ্চ চলাচল বন্ধ ছিল।

সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি ও লঞ্চে স্বস্থ্যবিধি না মেনেই এখনও মানুষ পারা পার হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ বলছেন বার বার মাইকিং করেও মানুষকে সচেতন করা যাচ্ছে না।

বিআইডøবিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত যানবাহনের চাপ ছিল। দুপুর পর্যন্ত শতাধিক বাস ও ২ শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় ছিল। তবে বিকেল থেকেই যানবাহন ঘাট এলাকায় আসা মাত্রই ফেরিতে উঠতে পারছে। বর্তমানে এই নৌরুটে ১৬ টি ফেরির মধ্যে ১৪ টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

পাটুরিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার বলেন, দুই মাস ৬ দিন পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজির হাট নৌরুটে ৩৪ টি লঞ্চ চলাচল শুরু হয়েছে। এখনও আমরা পর্যাপ্ত যাত্রী পাচ্ছি না। আমরা স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী পারা পার করছি। তবে লঞ্চ থেকে নামার সময় যাত্রীরা সামনের দিকে সবাই চলে আসাতে স্বাস্থ্য বিধি মানছেন না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য