,

আইনমন্ত্রীর করোনা আক্রান্তের খবর সত্য নয়

news-image

নিউজ ডেস্ক : বেশ কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আইনমন্ত্রী আনিসুল হক করোনায় আক্রান্ত বলে খবর প্রকাশিত হলেও তা সত্য নয় বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।

বিবৃতিতে বলা হয়, ‘আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত নন। তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন। কিছু কিছু সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর রটেছে আইনমন্ত্রী নাকি করোনায় আক্রান্ত, যা মোটেও সত্য নয়।’

বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃত সত্য হলো—গতকাল (৩ জুন) একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। এর জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত নন। তিনি পুরনো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেখানে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ আছেন।’

চ্যানেলটিতে আইনমন্ত্রীর উক্ত বক্তব্য অস্পষ্টভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যে আইনমন্ত্রী করোনায় আক্রান্ত। আবার কোনও কোনও সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, ‘প্রধান বিচারপতি করোনার উপসর্গ নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী।’ এ বিষয়ে আইনমন্ত্রী জানিয়েছেন, তিনি এ কথা বলেননি। এগুলো গুজব ও ভিত্তিহীন সংবাদ।

আইনমন্ত্রী সুস্থ আছেন এবং তিনি সব ধরনের দাফতরিক কাজ করছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য