,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক  দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রামরাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমন খান সদর উপজেলার সুহিলপুর ইউপি খলাপাড়া এলাকার কবির খানের ছেলে৷ এসময় বিল্লাল হোসেন নামের আরেকজন আহত হয়েছে৷
আহত বিল্লাল ও স্হানীয়রা জানান, সাইমনকে নিয়ে রামরাইল দাওয়াতে যাওয়ার পথে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়লে সাইমন গুরুতর আহত হয়। স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
খাঁটিহাতা হাইওয়ে থানার (এএসআই) নিয়ামত উল্লাহ বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য