,

ফ্লয়েড হত্যার প্রতিবাদ : কারিনার সমালোচনা কঙ্গনার

news-image

বিনোদন ডেস্ক : জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে সারা বিশ্বের অনেক সেলিব্রিটির মতো কারিনা কাপুর খান সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে তাকে আক্রমণ করলেন কঙ্গনা রনৌত।

কারিনা এক পোস্টে লেখেন, সব মানুষেরই জীবনের দাম আছে। তা সে কৃষ্ণাঙ্গই হোক; দলিত, মুসলিম, নারী ও অভিবাসী শ্রমিক যে-ই হোক না কেন।

‘হিরোইন’-নায়িকার ওই স্ট্যাটাস নিয়ে নোটদুনিয়ায় জোর চর্চা শুরু হয়। অনেকেই অভিনেত্রীর মন্তব্য সমর্থন করেন। কিন্তু এই পোস্ট নিয়েই কটাক্ষ করতে ছাড়লেন না বিতর্কের রানি কঙ্গনা।

তিনি বলেন, কয়েক সপ্তাহ আগেই মহারাষ্ট্রে খুন হন দুই সাধু। কই, তখন তো কেউ কিছু বলল না? তখন তারকাদের মুখে কোনো কথা ছিল না। ঘটনাটিকে স্বাধীনতার আগের ‘ঔপনিবেশিক দাসত্ব’ বলে কটাক্ষ করেন কঙ্গনা। তবে শুধু কারিনা নন, বলিউডের অনেককেই এই ঘটনা নিয়ে তোপ দেগেছেন কঙ্গনা।

করণ জোহর, প্রিয়াঙ্কা চোপড়া, নেহা ধুপিয়াসহ অনেক তারকা এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এক ভিডিও বার্তার তাদের সমালোচনা করেন কঙ্গনা।

কয়েকদিন আগে শেতাঙ্গ পুলিশের হাঁটুর চাপে প্রাণ যায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের। তারপর থেকেই বর্ণবাদবিরোধী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে। মূল অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়। তারপরেও ক্ষোভের আঁচ কমেনি। ফ্লয়েড হত্যার পর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও আমেরিকাতে পরিস্থিতি শান্ত হচ্ছে না। ইতিমধ্যে ওয়াশিংটনে ১ হাজার ৭০০ সেনা নামানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য