,

চলে গেলেন ‘হঠাৎ বৃষ্টি’ নির্মাতা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের প্রখ্যাত পরিচালক এবং চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায় মারা গিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকাসহ দেশটির একাধিক সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।

জানা যায়, বৃহস্পতিবার মুম্বাইয়ে মৃত্যু হয় বাসু চ্যাটার্জির। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ১৯৩০ সালে রাজস্থানের আজমির শহরে জন্ম হয় তার।

আজ দুপুর ২টার দিকে মুম্বাইয়ের সান্তাক্রুজে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাসু চ্যাটার্জির নির্মিত সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ দুই বাংলায় বিপুল জনপ্রিয়তা লাভ করে সেইসঙ্গে ব্যবসায়িক সফলতা পায়। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন বাংলাদেশি নায়ক ফেরদৌস।

তার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে ‘সারা আকাশ’, ‘পিয়া কে ঘর’, ‘খাট্টা মিঠা’, ‘চক্রব্যুহ’, ‘বাতো বাতো মে’, ‘জিনা ইহা’,’আপনে পেয়ারে’ প্রশংসিত হয় দর্শক ও শিল্পবোদ্ধা মহলে।

দূরদর্শনে প্রচারিত জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’ এবং ‘রজনি’ নির্মিত হয় তারই পরিচালনা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য