,

জর্জ ফ্লয়েডের পরিবার সোয়া কোটি ডলারের মালিক!

news-image

নিউইয়র্ক প্রতিনিধি : যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েডের নামে গোফান্ডমি পেজে খোলা একটি তহবিলে মাত্র ছয়দিনেই ১ কোটি মার্কিন ডলারের বেশি জমা হয়েছে। মাত্র ১৫ লাখ ডলারের লক্ষ্য নিয়ে খোলা হলেও তহবিলটিতে গতকাল বুধবার দুপুর পর্যন্ত জমা হয়েছে ১ কোটি ১২ লাখ ২৭ হাজার ৩০০ ডলার।

‘অফিসিয়াল জর্জ ফ্লয়েড মেমোরিয়াল ফান্ড’ নামে তহবিলটি খুলেছিলেন জর্জের ভাই ফিলোনাইজ ফ্লয়েড। এতে সংগৃহীত অর্থ জর্জের শেষকৃত্য, মামলা পরিচালনা, পরিবারের সদস্যদের মানসিক পরিচর্যা এবং দুই সন্তানের ভরণপোষণ ও শিক্ষায় ব্যয় করা হবে।

জর্জ ফ্লয়েডের নামে ওই তহবিলে এ পর্যন্ত বিভিন্ন অংকে অর্থ দান করেছেন ৪ লাখ ৩০ হাজার ৭০০ জন। পেজটি সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও, শেয়ার হয়েছে আড়াই লাখেরও বেশি।

যারা জর্জ ফ্লয়েডের পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তার ভাই।

এদিকে, গোফান্ডমি পেজে ‘জর্জ ফ্লয়েড (বিগফ্লয়েড) নামে আরেকটি তহবিল খুলেছেন মৃতের বোন ব্রিগেট। সেখানেও ৩ লাখ ডলারের বেশি জমা হয়েছে। এ ছাড়া জর্জের মেয়ে জিয়ানার (অফিসিয়াল জিয়ানা ফ্লয়েড ফান্ড) নামে খোলা আরেকটি তহবিলে জমা হয়েছে প্রায় ৫ লাখ ডলার।

উল্লেখ্য, গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশি হেফাজতে মারা যান জর্জ ফ্লয়েড। প্রতারণার অভিযোগে গ্রেপ্তারের সময় কোনো ধরনের বাধা না দিলেও তার ঘাড়ে পা দিয়ে দীর্ঘসময় চেপে রাখেন এক শ্বেতাঙ্গ পুলিশ। এ সময় জর্জ বারবার ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’ বলে কাতরালেও মন গলেনি ওই পুলিশ কর্মকর্তার। এভাবে প্রায় আট মিনিট চেপে রাখা হয় তাকে। পরে মারা যান জর্জ।

এ ঘটনায় এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সবখানে। এর পরপরই রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রের এই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। শ্বেতাঙ্গদের অধিকার সুরক্ষায় সরব হয়েছে বিশ্ববাসী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা