রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ইউপি চেয়ারম্যান আবু মোছার বিরুদ্ধে হতদরিদ্র তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি : নবীনগর উপজেলার ইব্রাহমিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোছার বিরুদ্ধে সরকারের হতদরিদ্র তহবিলের ৪০ দিনের কর্মসূচীর পুরো টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই তালিকা প্রদত্ত শ্রমিকরা তাদের মোবাইল ম্যাসেজে ব্যাংক হিসাব একাউন্টে টাকা আসলেও টাকা না পাওয়া ও ওই তালিকায় প্রবাসী এবং ব্যাবসায়ীদের নাম অন্তভূক্ত থাকার অভিযোগসহ পুরো বছর ধরে সরকারের এই ৪০ দিনের চলমান কর্মসূচীর বিগত ৪ বছরের কোন টাকা পাচ্ছেনা বলে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় নাম অন্তর্ভূক্ত থাকা নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৯৪ জনের মধ্যে জাফরপুর গ্রামের আলাউদ্দিন, আক্তার হোসেন, রেজাউল করিম, আবুল হোসেন এবং এরশাদ মিয়া নামের পাঁচজন শ্রমিক চেয়ারম্যান আবু মুছার বিরুদ্ধে কর্মসূচির অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২ জুন মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন ।

দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়, হত দরিদ্রদের সহায়তায় সরকার টাকা দেবে বলে তাদের প্রত্যেকের নামে ‘ব্যাংক এশিয়া লিমিটেড ইব্রাহিমপুর এজেন্ট ব্যাংকিং শাখায় হিসেব (অ্যাকাউন্ট) খোলা হয়। গত ৬ এপ্রিল তাদের প্রত্যেকের হিসেবে আট হাজার টাকা করে জমা হয়। যার ম্যাসেজও আসে তাদের মোবাইলে। পরদিন সকালে চেয়ারম্যানে ব্যাংক কর্মচারীসহ তাদের বাড়িতে এসে মেশিনে তাদের আঙ্গুলের ছাপ নিয়ে কয়েকদিনের মধ্যে টাকা পাওয়ার আশ্বাস দিয়ে যান। আঙ্গুলের ছাপ দেয়ার পর ওইদিনই টাকা উত্তোলন হয়েছে বলে তাদের মোবাইলে ম্যাসেজ আসে। কিন্তু এখন পর্যন্ত তারা টাকা পাননি।এমনকি টাকা চাইতে গিয়ে উল্টো চেয়ারম্যানের দুর্ব্যবহারের শিকার হয়েছেন। তারা বলেন, কর্মসূচিতে নাম থাকা হত দরিদ্রদের কেউই টাকা পাননি।

ব্যাংক এশিয়া লিমিটেডের ইব্রাহিমপুর এজেন্ট ব্যাংকিং শাখার কর্মকর্তা মারুফ হোসাইন ওই কর্মসূচির টাকা চেয়ারম্যান এবং নিকটবর্তীদের হাতে দেয়া হয় জানিয়ে বলেন, ‘এতোগুলো টাকা বাড়িবাড়ি গিয়ে দেয়া সম্ভব নয়। আর অফিসে আসলে ঝামেলা হয়। আমাদের কাছে এতো টাকা ক্যাশও থাকেনা। ফিঙ্গার নিয়ে চেয়ারম্যান বা নিকটবর্তী যারা আছেন তাদের কাছেই ওই টাকা পৌঁছে দেয়া হয়।’ ৯৪ জন হতদরিদ্র্যের জন্যে মোট ৭ লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ পেমেন্ট করেন ব্যাংক কর্তৃপক্ষ।

‘এ ব্যাপারে চেয়ারম্যান আবু মোছা বলেন, ব্যাংক একাউন্টের মাধ্যমে এ হিসাবের টাকা লেনদেন হয়,আমি টাকা তুলে নেওয়ার প্রশ্নই উঠে না। ব্যাংক স্থানান্তর বিষয়ে তিনি এশিয়ান ব্যাংক আমার পরিষদের পাশে হওয়া যোগাযোগের সুবিধার্থে এ স্থানান্তর হয়েছে জানিয়ে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে,একটি কুুচক্রীমহল আমাকে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের মিথ্যা অভিযোগ করেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বলেন,অভিযোগের অনুলিপি আমাকে দেওয়া হয়েছে শুনেছি,কিন্তু এখও পায়নি তবে অভিযোগ বিষয়টি খতিয়ে দেখা হবে।

নবীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, ‘এই কর্মসূচির একজন শ্রমিক প্রতিদিন ২০০ টাকা করে পান। এ থেকে ২৫ টাকা করে সঞ্চয় জমা রাখা হয়। সেই হিসেবে ৪০ দিনে একজনের মোট পাওনা ৮ হাজার টাকা হলেও সঞ্চয়ের এক হাজার টাকা বাদে তারা ৭ হাজার টাকা পান। প্রত্যেক বছরের নভেম্বর-ডিসেম্বর এবং এপ্রিল-মে মাসে এই কর্মসূচি হয়ে থাকে।’

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু