,

করোনা ভেবে ১২ ঘণ্টা বাড়ির উঠানে ফেলে রাখা হলো মরদেহ

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : সকাল থেকে বিকেল পর্যন্ত বাড়ির উঠোনে পড়ে আছে মরদেহ। আশে পাশে নেই কেউ। এক বড় ভাই ছাড়া করোনা ভেবে পাশেও ঘেঁষেননি পরিবার-আত্মীয় স্বজন। এমনই ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের সাহেবপুর গ্রামের কালাবক্সের বাড়িতে।

বুধবার (৩ জুন) সকাল ৬ টার দিকে মৃত ছালেহ আহম্মদের মরদেহ দাফনে জন্য নিজ গ্রামে নিয়ে যান বড় ভাই নূর আহমদ।

দীর্ঘদিন কুয়েত প্রবাসী গত ২ বছর ধরে পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে থাকেন। মঙ্গলবার রাতে মৃত্যুবরণ করার পর মরদেহ দাফন করতে ভাই আসলেও সাথে আসেননি স্ত্রী সন্তান। গ্রামে নিয়ে আসার পর করোনা রোগী ভেবে বাড়ির আশে পাশের লোকজনও ঘেঁষেননি পাশে।

সারাদিন ছালেহ আহমদের মরদেহ উঠানে চৌকিতে পড়ে থাকে। এমনকি গ্রামের লোকজন মরদেহ এ্যাম্বুল্যান্স থেকে নামাতেও বাঁধা দেয়। পরে ভাই নুর আহমদের অনুরোধে বিকাল পাঁচটার দিকে ‘শেষ বিদায়ের বন্ধু’ নামে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের সহায়তায় ছালেহ আহম্মদের মরদেহ দাফন করা হয়।

ওসমানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য মামুন চৌধুরী বলেন, মৃত সালেহ আহম্মদ দীর্ঘ দিন ধরে প্রবাসে ছিলেন। তাছাড়া সপরিবারে চট্টগ্রামে থাকতেন। আজ সকালে তার ভাই নুর আহমদ মরদেহ নিয়ে গ্রামে আসেন। মরদেহ করোনা আক্রান্ত ভেবে কেউ কাছে আসেনি। কিন্তু উনি আসলেই করোনা আক্রান্ত কিনা তা জানতে পারিনি। পরে অবশ্য ‘শেষ বিদায় বন্ধু’ নামে এক সংগঠনের কর্মীরা দাফন কার্য সম্পন্ন করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য