রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক নয়, খালেদা জিয়ার আস্থা শর্মিলা

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মামলায় ২৫ মাস কারাভোগের পর নির্বাহী আদেশে ছয় মাস দণ্ড স্থগিত হওয়ায় শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। অতীতে কয়েকবার কারামুক্তির পর বেগম জিয়ার রাজনৈতিক ভাবমূর্তি অক্ষুন্ন থাকলেও এবারের কারামুক্তিতে সেই চিত্র একেবারেই বিপরীত।

সংশ্লিষ্টরা বলছেন, এবারের কারাজীবন খালেদা জিয়ার রাজনৈতিক অভিশাপ। তিনি আজ রাজনীতি শূন্য। তার এই রাজনীতি শূন্য করার নেপথ্যে নায়ক তারই পুত্র তারেক রহমান।

এসব কারনে তারেকের উপরে তিনি এখন ততটা আস্থাশীলও নন। কারণ তারেক তার মুক্তির ব্যাপারে আগ্রহী ছিলেন না। খালেদা জিয়ার মুক্তির জন্য কোনো রকম চেষ্টাও করেননি। বরং তিনি মনে করছেন তাকে দীর্ঘদিন জেলে রাখার বিষয়ে যে চক্রটি কাজ করেছে তার মধ্যে তারেক অন্যতম। যার ফলে কারামুক্ত হয়ে বিএনপির নেতৃত্ব নিয়ে নতুন করে ভাবছেন খালেদা জিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক জিয়া পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র থেকে এমনটাই জানা গেছে। সূত্রটি আরো জানায়, এবারের জেল জীবন শেষে খালেদা জিয়া এখন ছোট ছেলে কোকোর স্ত্রী শর্মিলার উপরে আস্থাশীল।

জেলে থাকা অবস্থায় তিনি প্রায়ই দেশে এসে তার সঙ্গে সাক্ষাৎ করতেন। খোঁজখবর নিতেন। এছাড়া তারেক রহমান ও জোবায়দা রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করায় ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলাকে নিয়েই নতুন করে ভাবছেন খালেদা জিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নীতি নির্ধারণী ও দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়া এখন মনে করেন তারেক রহমান তার কার্যক্রমে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। তিনি মায়ের চেয়ে বেশি ভালোবাসেন ক্ষমতাকে। তাই বর্তমানে তারেকের যেকোন কর্মসূচিতে সরাসরি বিরোধিতা করেন খালেদা জিয়া।

দায়িত্বশীল নেতারা আরো বলেন, যেকোন পরামর্শের জন্য সিনিয়র নেতাদের সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার কথাও বলেছেন খালেদা জিয়া। এছাড়া ডাক্তার জোবায়দা রহমান তেমন কোনো খোঁজখবর রাখেননি জেলে থাকা অবস্থায়। ফলে শর্মিলার প্রতি আলাদা ভালোবাসা জন্ম নিয়েছে বেগম জিয়ার। তাই জিয়া পরিবারের সম্মান রক্ষার্থে তাকে নিয়েই নতুন চিন্তাভাবনা খালেদার। ডেইলি-বাংলাদেশ

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু