,

সিলেটের চার জেলায় করোনায় শনাক্ত আরও ৭৯ জন

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগের চার জেলায় একদিনে আরও ৭৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ৫৫ জন শনাক্ত হয়েছে। এছাড়া মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৬ জন ও হবিগঞ্জ ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার সিলেট ও ঢাকার তিন ল্যাবের পরীক্ষা রিপোর্টের পর এই বিভাগে মোট করোনা আক্রান্তের সংখা বেড়ে হয়েছে এক হাজার ২৩৮ জন।

এই বিভাগের মধ্যে ‘হটস্পট’ হয়ে উঠা সিলেট জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮১ জন। এছাড়া সুনামগঞ্জে ২১৯ জন, হবিগঞ্জে ১৯৪ জন এবং মৌলভীবাজারে ১৪৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে সবমিলে ২৪ জন করোনায় মারা গেছেন এবং ৩২২ জন সুস্থ হয়েছে। বর্তমানে চার জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪২ জন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার ১৮২ জনের নমুনা পরীক্ষা হয়; যার মধ্যে ৫৫ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে। একদিনে সর্বোচ্চ শনাক্তের হিসেবে সিলেটে এটাই রেকর্ড। সিলেটে নতুন আক্রান্তদের দুই তৃতীয়াংশ নগরী ও সদর উপজেলার বাসিন্দা।

এদিকে বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ৬ জনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে বলে জানান বিশ^বিদ্যালয়ের জিইবি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়। তিনি জানিয়েছেন, বর্তমানে তাদের ল্যাবে সুনামগঞ্জের নমুনাগুলো পরীক্ষা হচ্ছে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানিয়েছেন, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে পাঠানো জেলার বিভিন্ন জনের নমুনা রিপোর্ট এসেছে। এতে নতুন করে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান নতুন দুইজন শনাক্তের তথ্য নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য