,

গ্লোবাল ভ্যাকসিন সামিটে প্রধানমন্ত্রী যোগ দিচ্ছেন

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৪ জুন অনলাইনে এই সামিট অনুষ্ঠিত হবে।

ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন মঙ্গলবার (২ জুন) এক বার্তায় জানিয়েছে, ‘গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাচ্ছি। জনস্বাস্থ্যের জন্য ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এমনকি কোভিড-১৯ মোকাবিলার চেয়েও বেশি।’

গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতোমধ্যেই আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির ফরেন অফিস জানায়, ভ্যাকসিন অ্যালায়েন্সের (গ্যাভি) তহবিল সংগ্রহের অংশ হিসেবে সারা বিশ্ব একযোগে কাজ করার লক্ষ্যে এই সামিটের আয়োজন করা হয়েছে।

২০২৫ সালের মধ্যে আরও ৩০০ মিলিয়ন শিশুর ভ্যাকসিন দান ও ৮ মিলিয়ন শিশুর জীবন বাঁচাতে একযোগে কাজ করবে গ্যাভি।

আগামী ৪ জুনের অনলাইন সামিটে বিশ্বের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সামিটে করোনা মোকাবিলায় ভ্যাকসিন নিয়েও আলোচনা প্রাধান্য পাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য