,

নাসিরনগরে ৪ পুলিশসহ একদিনে ৬ জন করোনায় আক্রান্ত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভালোভাবেই করোনা সংক্রমমন প্রতিরোধ করছিল প্রশাসন। কিন্তু আজ মঙ্গলবার দুপুরে হঠ্যাৎ পাল্টে যায় এই উপজেলার করোন পরিস্থিতির চিত্র। নাসিরনগর থানা পুলিশের এক এসআই,৩ কনষ্টেবল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখানবিদ, ইবনেসিনার এক রিপ্রেজেন্টিটিভসহ ৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট(আইইডিসিআর) থেকে পাঠানো রির্পোটে ওই ৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান থানা পুলিশের এক এসআই ও ৩ কনষ্টেবল করোনায় আক্রান্তের বিষয়টি শিকার করেছেন। উল্লেখ্য এর আগে উপজেলার একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য