,

ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ ভারতে আঘাত হানতে যাচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছিল বাংলাদেশ।

এই সময় জানায়, বুধবার বিকেলের পর দমন ও মহারাষ্ট্রের হরিহরেশ্বরের মাঝামাঝি কোনো উপকূল দিয়ে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় স্থলভাগে ঢুকতে পারে।

সোমবার রাত পর্যন্ত যা ইঙ্গিত, ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ সরাসরি আঘাত হানতে পারে মুম্বাইতেই। ফলে ঘণ্টায় ১২৫ কিলোমিটার গতিবেগের ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে বাণিজ্য-নগরীতে।

মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজারের বেশি। গুজরাটে প্রায় ১৭ হাজার। একটি রাজ্য সংক্রমণের তালিকার শীর্ষে, অন্যটি চতুর্থ। এমন শোচনীয় দশার মধ্যেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সতর্কবার্তা মাথায় রেখে ইতোমধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। সোমবার প্রস্তুতি বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহারাষ্ট্র ও গুজরাটকে প্রয়োজনীয় কেন্দ্রীয় সাহায্যের আশ্বাসও দিয়েছেন।

নিচু এলাকা থেকে লোক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে দুই রাজ্যেই। গুজরাটের সুরাট, ভারুচসহ পাঁচটি জেলায় এনডিআরএফের ১১টি দল মোতায়েন করা হচ্ছে।

মহারাষ্ট্রের মুম্বাই, পালঘর, থানে, রত্নগিরি, রায়গড়, সিন্ধুদুর্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।

ঘূর্ণিঝড় মোকাবিলায় পদক্ষেপ করতে শুরু করেছে মহারাষ্ট্র প্রশাসনও। মোতায়েন করা হয়েছে এনডিআরএফের ১০টি দল। দুই রাজ্যই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে।

বিশ্বব্যাপী মহামারীর মধ্যে ঘূর্ণিঝড়ের মতো কোনো দুর্যোগ হাজির হলে পরিস্থিতি কতটা খারাপ হয়, তা ক’দিন আগেই প্রত্যক্ষ করেছে পশ্চিমবঙ্গ। এখনও বিপর্যস্ত জেলার বহু জায়গায় বিদ্যুৎ ফেরেনি।

ঘটনাচক্রে ঘূর্ণিঝড় ‘আম্পান’ সুন্দরবনে আছড়ে পড়েছিল বুধবার। তার ঠিক দু’সপ্তাহ পর আবার এক বুধবারই দুর্যোগের মুখোমুখি ভারতের পশ্চিম উপকূল।

আরও একটি বিষয় কাকতালীয়। ২০০৪ সাল থেকে উত্তর ভারত মহাসাগরীয় ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়। প্রথম নামটি বাংলাদেশের দেওয়া। সেই ঘূর্ণিঝড় ‘অনিল’ গুজরাটে আছড়ে পড়েছিল।

আম্পানের হাত ধরে ঘূর্ণিঝড়ের প্রথম তালিকা শেষ হওয়ার পর ১৬৯টি নামের দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়। প্রথম নামটি বাংলাদেশেরই দেওয়া- ‘নিসর্গ’। তারও সম্ভাব্য অভিমুখ গুজরাট-মহারাষ্ট্র!

আম্পানের মতো শক্তিশালী হওয়ার ইঙ্গিত না থাকলেও, ‘নিসর্গ’ উপকূলে ঢোকার সময় ঘণ্টায় সর্বোচ্চ ১২৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা