,

চলচ্চিত্র প্রযোজকের করোনায় মৃত্যু

news-image

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র প্রযোজক হাজি মোজাম্মেল হক সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই প্রথম চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট কারও মৃত্যু হলো করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে। আজ মঙ্গলবার সকালে গাজীপুরে তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে

গতকাল সোমবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

জানা যায়, চারদিন আগে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গাজীপুরের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলে সোমবার তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়। এরপর সরকারি নীতিমালা মেনে মঙ্গলবার গাজীপুরে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘করোনাভাইরাসে এই প্রথম চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট কারও মৃত্যু হলো। তার মৃত্যুতে আমরা শোক জানাচ্ছি।’

মোজাম্মেল হক বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য ছিলেন। নিজের মালিকানায় মেসার্স ভাওয়াল পিকচার্সের ব্যানারে বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। তার সর্বশেষ প্রযোজিত ছবি শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘রংবাজ’ (২০১৭) ও শাকিব খান-অপু বিশ্বাসের ‌‘পাংকু জামাই’ (২০১৮)।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য