,

আল্লামা নুরুল ইসলাম হাশেমীর ইন্তেকাল

news-image

চট্টগ্রাম প্রতিবেদক : ইমামে আহলে সুন্নাত খ্যাত পীরে কামেল কাজী আল্লামা নুরুল ইসলাম হাশেমী আর নেই। আজ মঙ্গলবার ভোর ৫টায় চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

হাসপাতাল পরিচালনা পর্ষদের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩০ মে আল্লামা হাশেমীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আইসিইউ সাপোর্টও দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগসহ হৃদরোগে আক্রান্ত ছিলেন আল্লামা হাশেমী। তার মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

কাজী আল্লামা নুরুল ইসলাম হাশেমীর বাড়ি বায়েজিদ বোস্তামী থানার বটতলা এলাকায়। তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের ইমাম। এ ছাড়া প্রবীণ আলেম হিসেবে তিনি সবার কাছে পরিচিত। সারা দেশে তার লাখো মুরিদ রয়েছেন। বেশ কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছেন কাজী নুরুল ইসলাম হাশেমী।

এদিকে, আল্লামা হাশেমীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ ছাড়া সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, এম মনজুর আলম, নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী, সদস্যসচিব শেখ মুজিব আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য