শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা যেভাবে ৪৬ কেজি ওজন কমিয়ে নায়িকা হয়েছেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউড নায়ক সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান। বলিউডির তরুণ প্রজন্মের নায়িকাদের অন্যতম তিনি। ধীরে ধীরে বাড়ছে জনপ্রিয়তাও। ‘কেদারনাথ’ ‘সিম্বা’ দুটি ছবিতেই তার অভিনয় হয়েছে প্রশংসিত। দুটি ছবিতেই দারুন আকর্ষণীয় এক সারাকে দেখেছেন দর্শক।

কিন্তু পর্দায় এখন যে সারা খানকে দেখতে পাচ্ছেণ দর্শক কয়েক বছর আগেও কিন্তু সারা এমন ছিলেন না। অবাক হওয়ার মতো বিষয় তখন তার ওজন ছিলো ৯৬ কেজি!

অথচ নায়িকা হতে কত কষ্টইনা করেছেন সাইফকন্যা। মাত্র দেড় বছরে ৪৬ কেজি ওজন কমিয়েন। হয়েছেন ছিপছিপে গড়নের অধিকারী। এখন সারার ওজন মাত্র ৫০ কেজি।

কীভাবে এতো ওজন কমালেন নবাবকন্যা? প্রশ্ন অনেকের মনেই। কঠোরভাবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়মিত শরীরচর্চার মাধ্যমে এই অসাধ্য সাধন করেছেন ৩২-২৫-৩৪ ফিগারের অধিকারী এই নায়িকা। জনপ্রিয় সারা এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার ওজন কমানোর জার্নির কথা।

২৫ বছর বয়সী সারা কফি ওইথ করণে জানান, দীর্ঘদিন পলিসিসটিক ওভারিয়ান সিনড্রোমে ভুগেছেন। এই রোগের কারণে তার শরীরের ওজন গিয়ে দাঁড়ায় ৯৬ কেজিতে! হরমোনজনিত এই রোগের কারণে ওজন কমাতে বেশ সমস্যার মুখে পড়তে হয় সারাকে। ওজন কমাতে যথেষ্ট বেগ পোহাতে হয়েছে তাকে। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি ডায়েটেও অনেক নিয়ম মেনে চলতে হয়েছে।

সারা বলেন, ছোটবেলা থেকেই আমি একটু গোলগাল ছিলাম। যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে প্রথম দুই বছরে আমার ওজন আরও বেড়ে যায়। তবে শেষ বছরটায় আমি বেশ খানিকটা ওজন ঝরিয়ে ফেলি। নিয়মমাফিক জীবনযাপন আর বেশ কিছুটা ওয়ার্কআউট- এসব কিছুর জন্যই আমি তাড়াতাড়ি রোগা হতে পেরেছি। রোগা হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে মুম্বাই এয়ারপোর্টে নামার পর প্রথম দর্শনে আমাকে চিনতেই পারেনি মা। ভাগ্যিস সঙ্গে স্যুটকেস ছিল! সেটা দেখেই মা আমাকে চিনতে পেরেছিল। এতটাই বদলে গিয়েছিল আমার লুক!

সারার ডায়েট চার্টের খবরও পাওয়া গেছে। সকালের নাশতায় ইডলি কিংবা পাউরুটির সঙ্গে কুসুম বাদ দিয়ে ডিমের সাদা অংশ খান নায়িকা। দুপুরে খান রুটি, ডাল, তরকারি, সালাদ আর ফল। বিকেলের নাশতায় থাকে সুজি দিয়ে তৈরি উপমা। রাতে খান রুটি আর সবুজ তরকারি।

এ জাতীয় আরও খবর

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

চট্টগ্রামের দুর্যোগে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি পুলিশ

সরকারি ব্যয়ে শৃঙ্খলা আনতে কঠোর হচ্ছে সরকার

বন্যায় পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ, প্রাণ গেল তিন শিশুর

ঢাকাসহ ১৯ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে ১৫ জুলাই পর্যন্ত

হরমুজ প্রণালি খোলার শর্তে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশ মানার আহ্বান

সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ

সুইজারল্যান্ড ম্যাচে সতর্ক আর্জেন্টিনা, মেসিই বড় ভরসা

ইরান ইস্যুতে ট্রাম্পকে নতুন পদক্ষেপে উৎসাহিত করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য