,

করোনা আক্রান্ত দুলাভাই দলবল নিয়ে শ্যালিকার বিয়েতে

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের এই সংকটেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে থেমে নেই বিয়ের অনুষ্ঠান। কিন্তু জনসমাগম যে কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, তা জানা গেল ভারতের মধ্য প্রদেশের একটি বিয়ের অনুষ্ঠান থেকে।

শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে দলবল নিয়ে গিয়েছিলেন দুলাভাই। সেই অনুষ্ঠানে গিয়েই তিনি জানতে পারেন, নিজের করোনা পজিটিভের খবর। পরে বর-কনেসহ মোট ১০৫ জনকে পাঠানো হয় কোয়ারেন্টিনে। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের ছিদোয়ারাত এলাকায়।

ওই বিয়ে বাড়ির আমন্ত্রিতদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, কনের দুলাভাইয়ের করোনার কোনো উপসর্গ ছিল না। তবুও তিনি টেস্ট করতে দিয়েছিলেন। বিয়ে বাড়িতেই তার করোনা টেস্টের রিপোর্ট এসে পৌঁছায়। সেখানে দেখা যায়, তার করোনা পজিটিভ। এমন খবর পেয়ে বিয়ে বাড়িতে হাজির হয় স্থানীয় মেডিকেল টিম। পরিস্থিতি দেখে ওই বিয়ে বাড়ির আত্মীয়-স্বজন ও আমন্ত্রিত ১০৫ জনকেই কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

গোটা ভারতজুড়ে এখনো যেকোনো ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেখানে ১০০ জনের বেশি মানুষকে নিয়ে বিয়ে বাড়ির আয়োজন করায় এমনিতেও আইন ভাঙা হয়েছে। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো, এক আনন্দ উৎসবে যোগ দিতে এসে সবাই এখন করোনার আতঙ্কে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য