শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইফোনে শুট হলো ওয়েব সিরিজ

news-image

নিজস্ব প্রতিবেদক : লকডাউনে বাড়িতে বসেই শর্ট ফিল্মের শুট হচ্ছে। তবে গোটা ওয়েব সিরিজের ঝক্কি নিতে পারছেন খুব কম মানুষই। আবার এটি কোনো ড্রয়িং রুম ড্রামা নয়, সিরিজটি ক্রাইম থ্রিলার। হইচই-এর নতুন ওয়েব সিরিজ় ‘পবিত্র পাপ্পিজ’ শুট হয়েছে আইফোনে। পরিচালনা ‘বিদায় ব্যোমকেশ’খ্যাত দেবালয় ভট্টাচার্যের।

‘‘আমার ছবি ‘ড্রাকুলা স্যার’ এই সময়ে রিলিজের কথা ছিল। সেটা হল না। নতুন একটি ওয়েব সিরিজের ভাবনা ছিল, যা কলকাতার বাইরে শুট করব ভেবেছিলাম। সেটাও হল না। কাজ না করে বেশ ডিপ্রেসড লাগছিল। তখন একটা চ্যালেঞ্জ নিলাম। প্রথমে গল্পটা লিখে ফেললাম। তার পরে অভিনেতাদের সঙ্গে যোগাযোগ করলাম। কারণ আইফোনে শুট করা তো সহজ নয়,’’ বলছিলেন পরিচালক।

কম-বেশি কুড়ি মিনিটের পাঁচটি পর্বের সিরিজ এটি। মুখ্য চরিত্রে বিক্রম চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, সায়নী ঘোষ, সায়ন ঘোষ, সৌরভ দাস প্রমুখ। করোনাভাইরাসের কারণে পুরনো হোয়াটসঅ্যাপ গ্রুপ পবিত্র পাপ্পিজ-এ মিলিত হয় কলেজের এক দল বন্ধু। সেই গ্রুপে চ্যাট করার পাশাপাশি চলে পাবজি খেলাও। এক এক করে শুরু হয় বন্ধুদের মৃত্যু। ভার্চুয়ালের নেশাই কি মরণফাঁদ না কি এর পিছনে লুকিয়ে অন্য কোনও রহস্য? সিরিজে উন্মোচিত হবে সেই ফাঁদ।

এ জাতীয় আরও খবর

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

চট্টগ্রামের দুর্যোগে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি পুলিশ

সরকারি ব্যয়ে শৃঙ্খলা আনতে কঠোর হচ্ছে সরকার

বন্যায় পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ, প্রাণ গেল তিন শিশুর

ঢাকাসহ ১৯ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে ১৫ জুলাই পর্যন্ত

হরমুজ প্রণালি খোলার শর্তে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশ মানার আহ্বান

সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ

সুইজারল্যান্ড ম্যাচে সতর্ক আর্জেন্টিনা, মেসিই বড় ভরসা

ইরান ইস্যুতে ট্রাম্পকে নতুন পদক্ষেপে উৎসাহিত করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য