,

মোহাম্মাদ নাসিমের করোনা পজিটিভ

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপির শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন।

মোহাম্মদ নাসিমের ছেলে ও সাবেক এমপি তানভীর শাকিল জয় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে তার বাবার করোনা পরীক্ষার রিপোর্ট দেওয়া হয় এবং তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন।

সোমবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় মোহাম্মদ নাসিমকে। তানভীর শাকিল জয় বলেন, তার শরীরের অবস্থা অবনতির দিকে গেলে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

তিনি আরও বলেন, ‘এমনিতেই আব্বুর শারীরিক অবস্থা ভালো নয়, নানা সমস্যা রয়েছে তার। এর ওপর নিউমেনিয়া সমস্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে নিতে হয়। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কোনো শ্বাসকষ্ট নেই।’ সমকাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য