,

আবারও বিতর্কে অভিনেত্রী জায়রা

news-image

বিনোদন ডেস্ক : নতুন করে আবারও বিতর্কের মুখে পড়লেন জায়রা ওয়াসিম। সম্প্রতি ভারতে পঙ্গপালের হানা নিয়ে পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে টুইটারে পোস্ট দেন ‘দঙ্গল’ সিনেমাখ্যাত এ তারকা। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে সাময়িকভাবে টুইটার ও ইনস্টাগ্রাম ছাড়েন জায়রা, বিতর্কের মাত্রা একটু কমে আসায় ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে এসেছেন তিনি।

মুসলিমদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরিফের সূরা আ’রাফের একটি আয়াত উদ্ধৃত করে জায়রা ওয়াসিম তার টুইটার অ্যাকাউন্টে লিখেন, ‘অতপর, বিভিন্ন সময়ে আমি তাদের প্রতি তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পর এক নাজিল করলাম। তারপরেও তারা গর্ব করতে থাকল। বস্তুতঃ তারা ছিল পাপাসক্ত। (সূরা : ৭, আয়াত ১৩৩)’

এ পোস্টের পরই জায়রার সমালোচনা করেন নেটিজেনরা। কেউ কেউ জায়রার এমন কথাবার্তায় তার বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তোলেন। কেউ আবার এখানে হিন্দু-মুসলিম বিতর্কও জুড়ে দেন। আর এরপরেই টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করে দেন জায়রা।

বিরতি ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ফিরে এসেছেন জায়রাা ওয়াসিম। কেন হঠাৎ টুইটার ছেড়েছিলেন, তার উত্তর দিয়ে তিনি টুইটারে লেখেন, ‘আমিও মানুষ, অন্যদের মতো আমারও অধিকার রয়েছে সবকিছু থেকে বিরতি নেওয়ার। বিশেষত যখন যখন আশেপাশের কিছু কোলাহল মাথার মধ্যে পৌঁছে যায়।’

এর আগে ইসলামী মূল্যবোধের সঙ্গে সংঘাত হচ্ছে- এমন কারণ দেখিয়ে অভিনয় ছেড়েছিলেন জায়রা ওয়াসিম। গত বছর, তার শেষ ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তির ঠিক আগেই অভিনয় ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। এমনকি ছবিটির প্রচারেও শরিক হতে চাননি জায়রা। সে সময় বিষয়টি নিয়ে বেশ বিতর্ক ওঠে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য