,

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের বিনা বেতনে ১৫ জুন পর্যন্ত ছুটি বাড়ল

news-image

রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিক কর্মচারীদের ১৫ জুন পর্যন্ত বিনা বেতনে ছুটি প্রদান করা হয়েছে।

তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োজিত ১০৭ জন শ্রমিক কর্মচারীকে গত রবিবার খনির উপ-মহাব্যবস্থাপক মোহম্মদ ছানা উল্লাহ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তা জানানো হয়েছে। একটানা ২মাস ৬ দিন সাধারণ ছুটির সময় এসব শ্রমিক কর্মচারী বেতন ভাতা পেলেও ছুটি শেষে কাজে যোগদান করতে গেলে বিনা বেতনে ছুটির নোটিশ জানতে পারে তারা।

তৃতীয়পক্ষ মেসার্স ব্লু স্টার সার্ভিসেস লিমিটেডকে দেয়া ওই নোটিশে উল্লেখ করা হয়, গত ২৬ মার্চ থেকে এসব শ্রমিক খনি এলাকার বাইরে অবস্থান করছেন। কয়লাখনির নিরাপত্তা এবং কোম্পানী এলাকায় বসবাসরত কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবার পরিজনকে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য শ্রমিক ছাড়াও কোম্পানী এলাকার বাইরে অবস্থানরত কর্মকর্তা কর্মচারীকেও কোম্পানী এলাকায় প্রবেশের অনুমতি না প্রদানের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি, সিএমসি কনসোর্টিয়াম, বিসিএমসিএল কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।

কয়লাখনির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ রবিউল ইসলাম বলেন, আউটসোর্সিং এর ১০৭জন শ্রমিক ছাড়াও ১১৪৭জন বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। গত ২৬ মার্চ থেকে দির্ঘ ৬৬টি দিন মোট ১২৫৪ জন শ্রমিক কর্মহীন অবস্থায় নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। সাধারণ ছুটি ঘোষনাকালে তারা মার্চ মাসের বেতন পেয়েছেন।

এছাড়াও তাদেরকে সরকারি ঘোষনা অনুযায়ী শতকরা ৬০ ভাগ বেতন প্রদানের কথা ছিলো। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান কোন কিছুই করেনি। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের উপ-মহাব্যাবস্থাপক (প্রশাসন) মোহম্মদ ছানা উল্লাহ জানান, এসব শ্রমিক কর্মচারী ‘নো ওয়ার্ক, নো পে’ ভিত্তিতে তৃতীয়পক্ষ মেসার্স ব্লু স্টার সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে নিয়োজিত। চুক্তি অনুযায়ী সাধারণ ছুটিকালীন সময়ে তারা বেতন ভাতা পেয়েছিল।

এখন যেহেতু সাধারণ ছুটি নেই এবং খনির চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান বাহিরে অবস্থানরত কোন কর্মকর্তা কর্মচারী, শ্রমিকদেরকে ভিতরে প্রবেশে আপত্তি জানিয়েছে। তাই তাদেরকে কাজে যোগদান করানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় উর্দ্ধতন কর্তৃপক্ষের পরামর্শে শ্রমিকদেরকে বিনা বেতনে ১৫ দিনের ছুটি প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য