,

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৩ জনের

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলার তেঁতুলিয়া ও বোদা উপজেলায় পৃথক দুইটি বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নের খুনিয়াগছ এলাকায় বজ্রপাতে বাবা ও ছেলে মৃত্যুবরণ করেন। এ সময় তারা ক্ষেতে বোরো ধান কাটতে গিয়েছিলেন।

মৃতরা হলেন, মো. মোহাম্মদ আলী (৫৫) ও তার ছেলে আনিসুর রহমান (৩৫)। তাদের বাড়ি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের খুনিয়াগছ গ্রামে।

ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকসেদ আলী বলেন, ‘বাবা-ছেলে মিলে বাড়ির পাশে বোরো ধান কাটছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আতাহার সিদ্দিকী জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

অন্যদিকে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে চিলাপাড়া গ্রামে বজ্রপাতে রিপন ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মনসুর আলমের ছেলে এবং ভাউলাগঞ্জ আলিম মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, হাঁস তাড়িয়ে বাড়ি আনতে গিয়েছিল রিপন। এ সময় আকষ্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বজ্রপাতে ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনুর রহমান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য