,

রাজ শেয়ার করলেন শুভশ্রীর ‘বেবি বাম্পের’ ছবি

news-image

বিনোদন ডেস্ক : টলিউডের আলোচিত তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী। এ পরিচালক-নায়িকা জুটি এবার সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন। স্বামী রাজ চক্রবর্তী শেয়ার করলেন স্ত্রী শুভশ্রীর বেবি বাম্পের ছবি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বাংলা সংস্করণের খবরে বলা হয়, আজ সোমবার রাজ-শুভশ্রীর দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনে নিজের ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে শুভশ্রীর বেবি বাম্পের ছবি পোস্ট করেন রাজ।

ছবিতে দেখা যায়, দক্ষিণ ভারতের ট্র্যাডিশনাল শাড়িতে সাবেকী সাজে রয়েছেন শুভশ্রী, পাশে দাঁড়িয়ে রয়েছেন রাজ। রাজ ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘তোমার বাইরের ও অন্তরের সৌন্দর্য আমায় বারবার অভিভূত করে। মনে হয় ক্লাউড নাইনে আছি।’

সন্তানের খবর ভক্তদের দিতেই এমন ফটোশুট করেছেন রাজ-শুভশ্রী। তাদের বিশেষ বার্তা ‘উই আর প্রেগন্যান্ট” কথাটি নজর কেড়েছিল অনেকের। তাদের এ ভাবনা প্রশংসাও কুড়িয়েছে বেশ।

কিছুদিন আগে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানে বিপর্যস্ত হয়েছিল কলকাতা। সেই পরিস্থিতি নাড়িয়ে দিয়েছিল শুভশ্রীকে। গর্ভস্থ সন্তানের জন্য কলম ধরেছিলেন তিনি। জানিয়েছিলেন ছোট্ট প্রাণের সমস্ত না পাওয়া এবং এক মায়ের অসহায়ত্বের কথা।

শুভশ্রীকে সর্বশেষ দেখা যায় রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’ ছবিতে। এ তারকা জুটির ‘ধর্মযুদ্ধ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটিতে শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র, সোহম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য