শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হৃতিকের পরবর্তী ছবিতে নায়িকা দীপিকা!

news-image

বিনোদন ডেস্ক : হৃতিক রোশনের আগামী ছবি কী হবে, তা নিয়ে জল্পনার শেষ নেই। ‘সত্তে পে সত্তা’র রিমেক না কি ‘রামায়ণ’ না ‘কৃষ ফোর’— কোন ছবিটি তিনি করতে চলেছেন? শোনা যাচ্ছে, হৃতিক ‘কৃষ ফোর’ নিয়েই এই মুহূর্তে এগোতে চান। কিছুদিন আগে এ ব্যাপারে ইঙ্গিতও দিয়েছিলেন। তবে আসল চমক হলো এই সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোনের নাম শোনা যাচ্ছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে এই প্রথম হৃতিক-দীপিকা একসঙ্গে কাজ করবেন। বলিউড পাবে নতুন জুটি।

বছরের শুরুর দিকে একটি পার্টিতে হৃতিক-দীপিকাকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। দীপিকাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছেন হৃতিক, এমন একটি ছবি ভাইরালও হয়। তখন দীপিকাও বলেছিলেন, তাদের দু’জনকে পর্দায় একসঙ্গে দেখতে দর্শকের ভালো লাগবে। শোনা গিয়েছিল, ‘সত্তে পে সত্তা’র রিমেকে তারা দু’জনে থাকছেন। পরে অবশ্য হৃতিক জানান, ছবিটি চূড়ান্ত নয়। তিনি চিন্তা ভাবনা করছেন।

‘কৃষ’ মানেই হৃতিকের ছবি। সেখানে দীপিকার কি আদৌ কিছু করার থাকবে? সূত্রের খবর, ছবির প্রাথমিক চিত্রনাট্য শুনেছেন দীপিকা এবং তিনি তাতে রাজিও হয়েছেন। হৃতিকের পাশাপাশি তার চরিত্রটিও যথেষ্ট জোরালো। এ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া থাকবেন না বলেই খবর। বছরের গোড়ায় দীপিকার ‘ছপাক’ মুক্তি পেয়েছিল। অভিনেত্রীর হাতে এই মুহূর্তে ‘দ্রৌপদী’ রয়েছে। মুক্তির অপেক্ষায় ‘এইটিথ্রি’। সঞ্জয় লীলা বানসালীর একটি প্রজেক্টেও থাকার কথা দীপিকার। পরিকল্পনা মাফিক সবকিছু এগোলে ‘কৃষ ফোর’ই দীপিকার আগামী ছবি হতে চলেছে।

ক্যানসারকে হারিয়ে আপাতত সুস্থ রাকেশ রোশন। ‘কৃষ ফোর’-এর পরিচালক তিনিই। রাকেশ এখন সুস্থ রয়েছেন বলেই হৃতিক এই প্রজেক্টটি নিয়ে এগোতে চাইছেন। পাশাপাশি এই মুহূর্তে বলিউডের যা পরিস্থিতি, তাতে নিশ্চিত হিট প্রজেক্ট করাই বুদ্ধিমানের কাজ। সে দিক থেকে ‘কৃষ ফোর’ নিঃসন্দেহে যথাযথ পদক্ষেপ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ