,

ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন রোগীসহ ৫ জনের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

একইসঙ্গে রিট আবেদনে ওই ৫ জনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (১ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব ও ব্যারিস্টার হামিদুল মিসবাহ জনস্বার্থে এ রিট দায়ের করেন। হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বলেন, আগুনে পুড়ে ৫ জনের মৃত্যুর ঘটনায় আমরা রিট আবেদনে ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়েছি।

রিটে ইউনাইটেড হাসপাতালে রোগীসহ মারা যাওয়া ৫ জনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন হত্যা মামলা দায়ের করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের ডিজি, ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুণ নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ছিলেন চারজন পুরুষ এবং একজন নারী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য