সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনার হোতা আটক

news-image

নিউজ ডেস্ক : লিবিয়ায় মানবপাচারকারী চক্রের কাছ থেকে অপহৃত হওয়ার পর অপহরণকারীদের গুলিতে নিহত ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় পাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে পাসপোর্ট জব্দ করা হয়েছে।

সোমবার র‌্যাব-৩ কার্যালয় থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমান পাসপোর্ট জব্দ করা হয়েছে।

পাচারকারী চক্রের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়েছে। বেলা দেড়টায় রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, এর আগে লিবিয়ায় গুলি করে ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থানায় মামলা করা হয়েছে। নিহত সাদ্দাম হোসেন আকাশের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে রোববার দুপুরে সাতজনকে আসামি করে মামলাটি করেন। এতে ভৈরবের মানবপাচারকারী তানজিরুলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি তদন্ত করবে সিআইডি। এরই মধ্যে ঢাকার সিআইডির অর্গানাইজ ক্রাইম টিম ভৈরবে এসে তদন্ত শুরু করেছে। সিআইডির পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

মামলা দায়েরের পর ভৈরবের শ্রীনগর গ্রামের মানবপাচারকারী তানজিরুলের বড় ভাই মো. বাহারুল আলম ওরফে বাচ্চু মিলিটারিকে আটক করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, স্থানীয় দালাল তানজিরুল, জাফরসহ অন্যান্য দালালের মাধ্যমে নিহতরা লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল। সংসারের সচ্ছলতা আনতে জমি-জমা বিক্রিসহ ধারদেনা করে ৪-৫ লাখ টাকা দালালদের হাতে তুলে দিয়েছিলেন।

গত ২৮ মে লিবিয়ায় অপহরণকারীদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহত ও বেশ কয়েকজন হন। এদের মধ্যে ভৈরবের সাতজন নিহত ও তিনজন আহত হন।

নিহতরা হচ্ছেন- রাজন, সাকিল, সাকিব মিয়া, আকাশ, মো. আলী, মাহবুব ও মামুন। আহত অবস্থায় লিবিয়ায় চিকিৎধীন আছেন সোহাগ আহমেদ, মো. সুজন মিয়া ও মো. জানু মিয়া।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী