শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংগীত পরিচালক ওয়াজিদ খান মারা গেছেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ। এবার না ফেরার দেশে পাড়ি জমালেন এ জুটির ওয়াজিদ খান। আজ সোমবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বলিউডের সংগীত পরিচালক সেলিম মার্চেন্ট বার্তা সংস্থা পিটিআইকে ওয়াজিদ খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পিটিআইকে সেলিম মার্চেন্ট বলেন, ‘ওয়াজিদের কিডনির সমস্যাসহ আরও নানা সমস্যা ছিল। এর আগে তার একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। সম্প্রতি তার কিডনিতে ইনফেকশন দেখা দেয়। এ সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। গত চারদিন তিনি ভেন্টিলেশনে ছিলেন।’

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনু নিগম ওয়াজিদ খানের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন। টুইটে তিনি লিখেন, ‘আমার ভাই ওয়াজিদ খান আমাদের ছেড়ে চলে গেল।’

১৯৯৮ সালে সালমান খানের ‘পেয়ার কিয়া ধর্ণা কিয়া’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ওয়াজিদের। এরপর সালমান খানের ‘গর্ব’, ‘পার্টনার’, ‘তেরে নাম’, ‘এক থা টাইগার’ ও ‘দাবাং’ সিরিজে ভাই সাজিদ খানের সঙ্গে কাজ করেন ওয়াজিদ খান।

সালমান খানের ছবির বাইরে ‘দাওয়াতে ইশক’, ‘জুড়ুয়া-২’, ‘তেভর’, ‘সত্যমেভ জয়তে’, ‘হিরোপন্তি’, ‘ম্যায় তেরা হিরো’, ‘জয় হো’, ‘বুলেট রাজা’ প্রভৃতি ছবিতে সংগীত পরিচালনার কাজ করেছেন ওয়াজিদ খান।

এ জাতীয় আরও খবর

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

চট্টগ্রামের দুর্যোগে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি পুলিশ

সরকারি ব্যয়ে শৃঙ্খলা আনতে কঠোর হচ্ছে সরকার

বন্যায় পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ, প্রাণ গেল তিন শিশুর

ঢাকাসহ ১৯ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে ১৫ জুলাই পর্যন্ত

হরমুজ প্রণালি খোলার শর্তে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশ মানার আহ্বান

সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ

সুইজারল্যান্ড ম্যাচে সতর্ক আর্জেন্টিনা, মেসিই বড় ভরসা

ইরান ইস্যুতে ট্রাম্পকে নতুন পদক্ষেপে উৎসাহিত করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য