,

করোনায় ছেলের মৃত্যুর পরের দিন বাবার মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর একদিন পর মারা গেছেন তার বাবাও। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, মারা যাওয়া দুইজন হলেন- উপজেলার শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগ নেতা সিরাজুল ইসলাম মৃধা (৪৮) ও তার বাবা হাজী বজলুর রহমান মৃধা (৭৫)। বজলুর রহমান দীর্ঘ দিন শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা ছিলেন।

গত শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজুল ইসলাম। একদিন পর গতকাল রোববার রাত ৮টার দিকে মারা যান তার বাবা বজলুর রহমান। রোববার রাতেই বজলুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে শুভাঢ্যা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেব নাথ বলেন, ‘বজলুর রহমান করোনায় আক্রান্ত ছিলেন কি না তা নমুনা পরীক্ষার ফল হাতে পাওয়ার পর জানা যাবে।’

বাবা-ছেলের মৃত্যুতে বিদুৎ, জালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ গভীর শোক জানিয়েছে।

কেরানীগঞ্জ উপজেলায় এ নিয়ে করোনাভাইরাসে ১৫ জনের মৃত্যু হলো। এ উপজেলায় ৪৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য