,

করোনা পরিস্থিতি সামাল দিতে ছয় মন্ত্রীকে ডেকেছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতি সামাল দিতে করণীয় নির্ধারণে সরকারের ৬ মন্ত্রীর সঙ্গে পরামর্শের জন্য ডেকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ৬ সচিবকেও ডেকে পাঠিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে মহামারি করোনা প্রতিরোধে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের আগে প্রধানমন্ত্রী এই ৬ মন্ত্রী ও সংশ্লিষ্ট ৬ সচিবের সঙ্গে পরামর্শ করবেন।

রবিবার সংশ্লিষ্ট ৬ সচিবের একজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ছয়জন মন্ত্রী হলেন- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

যে ৬ সচিবকে ডেকে পাঠানো হয়েছে তারা হলেন- অর্থ মন্ত্রণালয়ের সচিব রউফ তালুকদার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সাধারণ ছুটির মেয়াদ ৪ এপ্রিলের পর আবারও বাড়ানো হবে কিনা সে সম্পর্কেই ওই সভায় আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ওই নীতিনির্ধারক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য