,

সালমান খান ক্যাটরিনার গডফাদার ছিলেন

news-image

বিনোদন ডেস্ক : অল্প সময়েই বলিউডে খ্যাতি কুড়ান অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সালমান খানের সাহায্যের হাত পাওয়ার আগ পর্যন্ত ক্যাট ছিলেন স্ট্রাগলিং নায়িকা। সালমানের নায়িকা হওয়ার পর থেকে কপাল খুলতে থাকে তাঁর। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে পরিচিত পেতে শুরু করেন।

ইন্ডাস্ট্রিতে সালমান ছিলেন ক্যাটরিনার গডফাদার। নিজের বৃত্তের বহু পরিচালক, প্রযোজকের সঙ্গে ক্যাটের পরিচয় করিয়ে দিয়েছিলেন ভাইজান। এরপর সালমান ছাড়াও অন্য নায়কের সঙ্গে অভিনয়ের সুযোগ আসতে থাকে ক্যাটের। আর সেখানেই দেখা দেয় বিপত্তি।

ক্যাটরিনা তখন সালমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ থাকতেন। তাঁর হিন্দি উচ্চারণ থেকে ছবি বাছাইয়ের মাপকাঠি, সব ঠিক করে দিতেন সালমান। ‘নিউইয়র্ক’ ছবিতে ক্যাটের বিপরীতে ছিলেন জন আব্রাহাম। এই সময় থেকেই ক্যাট আর জনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যেতে থাকে। যদিও সালমান বা জন, কারও সঙ্গেই নিজের সম্পর্কের কথা স্বীকার করেননি ক্যাটরিনা। কিন্তু তাঁর একটি মোবাইল ফোনের বিল সালমানের হাতে পড়তেই সমস্যা জটিল হয়। সেই নম্বর থেকে জনের নম্বরে প্রচুর ফোনকল এবং মেসেজ করা হয়েছে বলে দেখা যায়। সেইসঙ্গে জনও উত্তরে ফোন করেছেন। মেসেজ পাঠিয়েছেন। এই ঘটনাকে ভাল ভাবে নেননি সালমান। পজেসিভ বলে তাঁর বদনাম ছিল বরাবরই।

এমনও হয়েছে, রাগের কারণে ক্যাটের জিনিসপত্র ছুড়ে রাস্তায় ফেলে দিয়েছিলেন সালমান। ক্যাটকে বের করে দিয়েছিলেন নিজের বাড়ি থেকে। পরে ক্যাটরিনা নিজের ভুল বুঝতে পারেন।

সংবাদমাধ্যমের সামনে ক্যাটরিনা এবং জন দু’জনেই তাঁদের যাবতীয় ফোনকল ও মেসেজকে ‘কেজো’ বলে বর্ণনা করেছিলেন। কিন্তু সালমানের কাছে এই দাবিতে চিঁড়ে ভেজেনি তখন।

তিনি নিজের জীবনের অংশ বলেই মনে করতেন ক্যাটরিনাকে। সেখানে ক্যাটের হৃদয়ে অন্য পুরুষের আগমনকে মেনে নিতে পারেননি ভাইজান। ঐশ্বরিয়ার পর ক্যাটরিনার সঙ্গেই সালমানের সিরিয়াস সম্পর্ক তৈরি হয়েছিল। সেখানে প্রেয়সীর তরফে এই মানসিক ধাক্কা মেনে নিতে প্রস্তুত ছিলেন না সালমান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য