,

রংপুরে সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

news-image

রংপুর ব্যুরো : রংপুর থেকে ঢাকা মহাসড়কে ১লা জুন থেকে বাস চলাচল করবে। এতে সামাজিক দুরুত্ব বাজায় রাখা ও সচেতনতা বজায় রাখর জন্য সড়ক পরিহন মালিক ও শ্রমিক সংগঠন, রংপুর জেলা মটর মালিক সমিতি ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আজ রবিবার রংপুর জেলা প্রশাসকের হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, রংপুর জেলা মটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজু, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ সহ বিআরটিএ নেতৃবৃন্দ। সভায় বলা হয় শুধুমাত্র ঢাকা মহাসড়কে সরাসরি বাস চলাচল করবে, কোন স্থানে বাস থামবেনা।

জেলা পর্যায়ে লোকাল বাস চলাচল বন্ধ। গাড়িতে সামাজিক দুরত্বি বজায় রেখে প্রতি সিটে ১ জন করে যাত্রী বসবে, যদি একই পরিবারের লোক হয় তবে সিটে ২জন যাত্রী বসতে পারবে। গাড়িতে জিবানু নাশক স্প্রে ব্যাবহার করতে হবে। টিটিক কাউন্টারে ও গাড়ির ড্রাইভার, কন্ট্রাকটার, হেলাপার অবস্যাই মাস্ক ও হ্যান্ড গ্লোফস ব্যাবহার করবে।

মাস্ক ছাড়া কোন যাত্রীকে গাড়িতে উঠানো যাবেনা। বাসে যাত্রীতে সচেতনতা বৃদ্ধির লক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও মটর মালিক- শ্রমিক সংগঠন যৌথ উদ্যোগে একটি মনিটরিং কমিটি করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য