,

গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে আমিরুল

news-image
 নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিতার লাশ দাফন করে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমিরুল ইসলাম বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন  জিপিএ ৫ পেয়েছে।
জানাযায়, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের খোরশেদ আলম গত ২ ফেব্রুয়ারী উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে তার ছেলের এসএসসির পরিক্ষার সিট দেখতে গিয়ে স্কুলের তোরন ভেঙ্গে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায়। পরদিন সকালে ছেলে আমিরুল তার পিতা খোরশেদ মিয়ার লাশ দাফন করে পরিক্ষায় অংশ গ্রহন করেন। সেই আমিরুল পিতার মুত্যুর শোক নিয়ে পরিক্ষা দিয়েও বিজ্ঞান বিভাগ থেকে ১১৫০ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ -৫ পেয়ে সবার নজর কেড়েছেন।
সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী বলেন, আমার ২৫ বছরের শিক্ষকতা জীবনে এতো আনন্দ পাইনি। আমিরুলের রেজাল্ট দেখে যতটুকু আনন্দ পেয়েছি। আমার নিজের সন্তানও এই স্কুল থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। আমি বেশি আনন্দিত হয়েছি আমিরুলের রেজাল্টে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, আমিরুলের এই রেজাল্টে আমাদের শিক্ষক সমাজ খুবই আনন্দিত। তার সুন্দরও ও কল্যানময় জীবন কামনা করছি। আগামী দিনে তার লেখা পড়ার বিষয়ে আমার যে কোন বিষয়ে সহযোগীতা করতে প্রস্তুত আছি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়ত-উদ-দৌলা খাঁন বলেন, আমিরুলের রেজাল্টটি আমাদের সকলের জন্য আনন্দের এবং ভালো লাগার সংবাদ।
তার শোকের মুর্হুতেও ছাত্র হিসেবে কর্তব্য থেকে বিচ্ছিন্ন হয়নি। আমিরুলের এই রেজাল্ট আমাদের জন্য অনুপ্রেরনা। তার উজ্জল ভবিষৎ  এবং আল্লাহ যেন তার বাবাকে জান্নাত দান করেন সেই কামনা করছি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা