,

গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে নাবিল-উজ-জামান গালিব

news-image
গোলাম সারোয়ার , আশুগঞ্জ  :  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে,  জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে নাবিল-উজ-জামান গালিব ।গালিব বিশিষ্ট সাংবাদিক ও আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো.আক্তারুজ্জামান রঞ্জনের বড় ছেলে।
ভাল ফলাফলের জন্য গালিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মা-বাবার ও শিক্ষকগণের ভূমিকা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি ভবিষ্যতে আরো ভাল লাফলের জন্য সকলের দোয়া কামনা করছে।ছেলের ভাল ফলাফলের জন্য বাবা মো.আক্তারুজ্জামান রঞ্জন ও মা মিসেস রত্না বেগম, বড় চাচা, ছোট চাচা, ফুফু, ফুফা, বড় মামা, মেঝো মামা, ছোট মামা, খালা, মামানি মহান আল্লাহর শুকরিয়া জানান এবং তার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
নাবিল-উজ-জামান গালিব বলেন, যে কোন ভাল ফলাফলের জন্য অনুশীলন এবং নিয়মিত
পড়াশুনা এবং প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার কোন বিকল্প নেই। তার ভাল
ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক, মা এবং বাবার সম্মিলিত প্রচেষ্টার কথা
উল্লেখ করে সে।
নাবিল জানায়, সে লেখাপড়া শেষ করে একজন সত্যিকারের মানুষ হিসাবে গড়ে উঠে
আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োগ করতে চায়।উল্লেখ্য নাবিল-উজ্-জামান গালিব প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েও ট্যালেণ্টপুলে বৃত্তি লাভ করেছিল।
এ ব্যাপারে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুব ভুইয়া বলেন,গালিব বরাবরই ভাল রেজাল্ট করেছে এবং তার ক্লাসের অন্য ছেলেদের চেয়ে সে একটু আলাদা। গালিবের মেধা আছে। আমি আশা করব ভবিষ্যতে সে আরো ভাল ফলাফল অর্জন করে আমাদের বিদ্যালয়ের জন্য সম্মান বয়ে আনবে। আমি তার উজ্জল ভবিষ্যত কামনা করছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য