,

নাসিরনগরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৯ জন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : আজ রবিবার (৩১ মে) আনুষ্ঠানিক ফলাফলে নাসিরনগর উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। উপজেলার এসএসসির ফলাফলে শতকরা পাসের হার ৭৪.৩৮%। নাসিরনগরে এসএসসি পরীক্ষায় মোট ১৮টি বিদ্যালয় থেকে ১২৫৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এরমধ্যে পাস করেছে ৯৩৫ জন জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। ১৮টি বিদ্যালয় মধ্যে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮ জন , ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ে ৫ জন, গোর্কণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ২ জন,বিজয়লক্ষী ¯কুল এন্ড কলেজ ২ জন,ভলাকুট কে.বি উচ্চ বিদ্যালয়ে ১ জন ও চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১ জন জিপিএ-৫ পেয়েছে।

এদিকে এসএসসি পরীক্ষায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮ জন জিপিএ-৫ পেয়েছে ও পাসের হারে নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন অংশ গ্রহন করে ৫ জনই উত্তীর্ণ হওয়ায় ১০০% পেয়ে উপজেলায় শীর্ষে রয়েছেন। তবে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কেউ জিপিএ-৫ পায়নি। এছাড়া দাখিল পরীক্ষায় ৬ টি মাদ্রাসা থেকে ২৫৯ জন অংশগ্রহন করে ৯০ জন উর্ত্তীণ হয়েছে।

তবে কোন মাদ্রাসা থেকে জিপিএ-৫ পয়নি। শতকরা পাসের হার ৩৪.৭৫%। মাদ্রাসার ফলাফল নিয়ে অভিভাবক মহলে বিরাজ করছে চাপা ক্ষোভ। নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহাজারুল ইসলাম ভুইয়া জানান,মাধ্যমিক পর্যায়ে ফলাফল সন্তোষজনক হলেও মাদ্রাসার ফলাফল হতাশাব্যঞ্জক। তাই মাদ্রাসার ফলাফল সন্তোষজনক না হওয়ায় এসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা