,

বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের ২৫ শহরে কারফিউ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্লয়েড বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের ১৬ রাজ্যের ২৫ শহরে কারফিউ জারি করা হয়েছে। গার্ডিয়ান ও সিএনএন এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বিক্ষোভের যুক্তরােষ্ট্রের অন্তত ৮টি রাজ্যে ফ্লয়েড প্রতিবাদ সামাল দিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। চলছে লুটপাট, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর আর বিক্ষোভ।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের বিরুদ্ধে হিংস্র কুকুর ও ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন।

লস এ্যাঞ্জেলসের মেয়র এরিক গারচেট্টি পুরো শহরজুড়েই কারফিউয়ের মেয়াদ বৃদ্ধির পর সবাইকে ঘরে থাকার জন্যে অনুরোধ করে বলেছেন, ‘আমি সব সময় লস এ্যাঞ্জেলসের বাসিন্দাদের রক্ষা করব।’

মিনিয়াপলিসের ৮০ শতাংশ মানুষ এখন কারাগারে বন্দী। এদের গত দুই দিনে মিনেসোটা থেকে গ্রেপ্তার করার তথ্য মিলেছে হেনিপিন কাউন্টি শেরিফস অফিস থেকে।

মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, গত কয়েক দশকে যা নির্মাণ হয়েছে তা শেষ হয়ে গেছে শহরের বাইরে থেকে আসা বিক্ষোভকারীদের ভাংচুরের কারণে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডের ১০ হাজার ৮০০ সেনা পাঠানোর পর আরো ৪ হাজার ১০০ সিটিজেন সোলজার্স ও এয়ারম্যানকে মিনেসোটায় মোতায়েন করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য