,

এবারও পাসের হারে শীর্ষে রাজশাহী

news-image

রাজশাহী প্রতিনিধি : এসএসসি পরীক্ষার ফলাফলে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারের দিক থেকে এবারও দেশসেরা হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এসএসসি পরীক্ষার ফল বিশ্নেষণে দেখা গেছে, পাসের হারে গত কয়েক বছরের মতো এবারও শীর্ষে অবস্থান করছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন। যেখানে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ।

এবছর রাজশাহী দেশসেরা ফলাফল করলেও গত বছরের চেয়ে এবার পাশের হার কিছুটা কম। তবে বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা। গত বছর পাশের হার ছিল ৯১ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছিল ২২ হাজার ৬৯০ জন।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আরিফ বলেন, ‘এবার করোনা সংক্রমণের কারণে অনলাইনে ফলাফল ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীদের ফোনে মেসেজ চলে যাচ্ছে। এবার পাশের হার একটু কমলেও বেড়েছে জিপিএ ফাইভের সংখ্যা। এই ফলাফলে আমরা খুশি।’

অন্যান্য বোর্ডের মধ্যে এ বছর ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৮২ দশমিক ৩৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৬ হাজার ৪৭ জন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন, সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৩ জন, বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন, দিনাজপুরে শিক্ষাবোর্ডে পাসের হার ৮২ দশমিক ৭৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য