,

জিপিএ-৫ শীর্ষে এবারও ঢাকা বোর্ড

news-image

নিউজ ডেস্ক : সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৭৮ শিক্ষার্থী। গতবারের মতো এবারও জিপিএ ৫-এ শীর্ষ অবস্থানে আছে ঢাকা বোর্ড।

এ বছর ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩৬ হাজার ৪৭ জন শিক্ষার্থী। গত বছর এই বোর্ডে ২৯ হাজার ৬৮৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হারও বেড়েছে। এবার পাসের হার ৮২.৩৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ৬২ শতাংশ।

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করেন।

এরপরপ বেলা ১১টার পর এসএসসি ও সমমান পরীক্ষার বিস্তারিত ফলাফল ফেসবুক লাইভে তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী। গতবারের চেয়ে এবার ৩০ হাজার ২৮৪ জন বেশি পরীক্ষার্থী ফলের সর্বোচ্চ এই সূচক অর্জন করেছে। গতবার মোট এক লাখ পাঁচ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

এবার এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪০ হাজার ২৮ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।

আলাদাভাবে শুধু ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ। মাদ্রাসা দাখিলে ৮২ দশমিক ৫১ শতাংশ এবং কারিগরির বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৭২ দশমিক ৭০ শতাংশ।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। সেই হিসাবে চলতি মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে ফল তৈরির কাজ বন্ধ ছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য