,

করোনায় আক্রান্ত দেশের ৩০-৪০ ভাগ মানুষ : বিজন কুমার শীল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞানী বিজন কুমার শীল। তার দাবি, আক্রান্ত হলেও এদের অধিকাংশই বুঝতে পারেননি যে তারা করোনাভাইরাসে আক্রান্ত।

গতকাল শনিবার রাতে একটি সংবাদমাধ্যমের সঙ্গে ফেসবুক লাইভে এ কথা বলেন করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যের র‌্যাপিড টেস্ট কিট আবিষ্কারক দলের প্রধান বিজন কুমার শীল।

তিনি বলেন, ‘আমার অবজারভেশন যেটা- অনেক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন। তারা নিজেরাও জানেন না। আমার ধারণা ৩০-৪০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়ে গেছেন, তারা হয়তো জানেনই না। হয়তো তাদের একটু জ্বর হয়েছে, কাশি হয়েছে, দুর্বলতা অনুভব করেছে।’

বিজন কুমার শীল বলেন, ‘করোনা কাউকে ছাড়বে না। আপনি যতই লুকিয়ে থাকেন করোনা আপনাকে, আমাকে আক্রান্ত করবে।’

তিনি আরও বলেন, ‘ইউরোপের তুলনায় বাংলাদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি । ইউরোপে যখন করোনা আক্রান্ত করে তখন তাপমাত্রা কম ছিল এবং বাতাস চলাচলও কম ছিল। ‘

‘বাংলাদেশে করোনাভাইরাসের তীব্রতা ৩০ থেকে ৪০ ভাগ কমে গেছে। আগামী এক মাসের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি ঘটবে’ যোগ করেন এই বিজ্ঞানী।

তিনি বলেন, ‘হার্ড ইউমিনিটিতে পৌঁছতে হলে ৮০ ভাগ মানুষকে আক্রান্ত হতে হবে।’ যা আগামী এক মাসের মধ্যে ঘটতে পারে বলে মনে করছেন বিজন কুমার শীল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা