,

ব্রাজিলে একদিনে শনাক্ত ৩৩ হাজার

news-image

ব্রাজিলে বিগত ২৪ ঘণ্টায় ৩৩ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে সারা বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি হলো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার দেশটিতে ৩৩ হাজার ২৭৪ জনের করোনা শনাক্ত হওয়ার মধ্য দিয়ে সে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ, ৯৮ হাজার ৪৪০ জন। শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যার বিচারে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। গত ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছে ৯৫৬ জন। সবমিলে ব্রাজিলের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৪ জনে। মৃত্যুর সংখ্যা বিচারে ব্রাজিলের অবস্থান চতুর্থ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালির পরেই তাদের অবস্থান।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি হতে পারে। এমন পরিস্থিতির মধ্যেও সেখানে লকডাউন শিথিল করার চিন্তাভাবনা করছে ডানপন্থী সরকার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য