রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ায় নিহত বাংলাদেশির দাফন সম্পন্ন

news-image

নিউজ ডেস্ক : লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় স্থানীয় মিলিশিয়া বাহিনীর চাপের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাফন করে। গত বৃহস্পতিবার (২৮ মে) সকালে ত্রিপলি শহর থেকে ১৮০ কিলোমিটার দূরে মিজদাহ শহরে ওই বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হয়।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলি বলেন, আমি লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছিলাম আমাদের এবং নিহতদের পরিবারের সম্মতি ছাড়া যেন মৃতদেহগুলো দাফন না করা হয়। তিনি বিষয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হলো মিজদাহ শহরে ত্রিপলি সরকারের কার্যত কোনও নিয়ন্ত্রণ নেই। জায়গাটি স্থানীয় মিলিশিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। মৃতদেহ দাফন করার সংবাদ শুনে আমরা ওই হাসপাতালে যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানায় তারা স্থানীয়দের চাপের মুখে এই কাজ করেছে।

এদিকে সায়েদুল ইসলাম নামে যে ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে একজনের বাসায় আশ্রয় নিয়েছিলেন তাকে ত্রিপলিতে দূতাবাসের জিম্মায় নিয়ে আসা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। শেখ সেকান্দার বলেন, আমরা সায়েদুলকে মিজদাহ থেকে ত্রিপলি নিয়ে এসেছি। আজ তাকে অ্যাটর্নি জেনারেলের অফিসে নিয়ে গিয়েছিলাম তার বক্তব্য জানানোর জন্য। এখন কোর্ট বন্ধ থাকায় তাকে দূতাবাসের জিম্মায় দেওয়া হয়েছে। যেহেতু তার মানসিক অবস্থা বিপর্যস্ত, তাই তাকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অধীনে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

মানবপাচার রোধে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমি এ বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছি। এছাড়া জাতিসংঘের স্থানীয় অফিসের প্রধানের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। এখানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকেও বিষয়টি জানিয়ে তাদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৮ মে) লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ১৫ দিন আগে লিবিয়ার বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপলিতে নেওয়া হচ্ছিল ৩৮ বাংলাদেশিকে। পথেই তাদের জিম্মি করে সন্ত্রাসীরা। এর মধ্যে ২৬ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটের ডিসি প্রত্যাহার

স্পেনকে হারানোর স্বপ্ন সৌদির

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা