,

আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব আটক

news-image

অনলাইন ডেস্ক : মুসলিম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম ইকরামা সাঈদ সাবরিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। গতকাল শুক্রবার বায়তুল জেরুজালেমে অবস্থিত তার বাসভবনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।

তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইমাম সাবরিকে পশ্চিম জেরুজালেমের আল কাশলা থানায় নেওয়া হয় বলে জানিয়েছেন তার পরিবারের এক সদস্য।

এদিকে আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিবকে আটকের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, খতিব ইকরামা সাবরিকে গ্রেপ্তারের মাধ্যমে আল-আকসা মসজিদে প্রবেশ ও ইবাদতের অধিকার লংঘন করা হয়েছে। মুসলিমদের এ অধিকারের ওপর আঘাত হানা হয়েছে।

তিনি বলেন, খতিবকে গ্রেপ্তারের মাধ্যমে আল-আকসা মসজিদকে মুসল্লিশূন্য করারও চেষ্টা চলছে। এই ষড়যন্ত্র দীর্ঘদিন ধরেই চলছে। এছাড়া ইসরায়েল করোনার অজুহাতে বায়তুল মুকাদ্দাসকে নিয়ে আরও নানা ষড়যন্ত্র চালাচ্ছে। এসব ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

এই হামাস নেতা বলেন, আল-আকসা মসজিদ রক্ষায় বিশ্বের সব মুসলিম দেশের ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব রয়েছে। তাদের সবার উচিত এ ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করা। তিনি সব মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের এ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য