,

ভারতের লকডাউন ৩০ জুন পর্যন্ত বাড়ল

news-image

অনলাইন ডেস্ক : ভারতের চলমান লকডাউন ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, লকডাউন থাকবে ৩০ জুন পর্যন্ত।

এবার লকডউনের মধ্যে বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৮ জুন থেকে ভারতে সব রাজ্যে খুলবে উপাসনালয়। ক্যান্টনমেন্ট এলাকা ছাড়া খুলবে হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল এবং বারও। তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ থাকবে।

প্রসঙ্গত, এর আগে গত ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন শুরু করে দেশটির সরকার। প্রথম দফায় ২১ দিন, পরের দফায় ১৯ দিন এবং তার পরের দুই দফায় ১৪ দিন করে মোট ৬৮ দিনের লকডাউন করা হয়। ৩১ মে ছিল ৬৮ দিনের লকডাউনের সীমা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য