,

ভোগান্তি নিয়েই ঢাকায় ফিরছে মানুষ

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের মধ্যে সরবারি-বেসরকারি অফিস খুলে দেওয়ায় রাজধানীর প্রবেশ মুখগুলোতে ঢাকামুখী জনগণের স্রোত বেড়েছে। গণপরিবহন না থাকলেও ব্যাক্তিগত গাড়ি ও অটোরিক্সা ব্যবহারের পাশাপাশি অনেকেই পায়ে হেঁটেও গন্তব্যে আসছেন।

শনিবার সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশপথ আব্দুল্লাহপুর দিয়ে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার পথে বেশ জটলা ছিলো। বিশেষত রাজধানীর ভেতর চলাচলকারী গণপরিবহন এখনো চালু না হওয়ার সুযোগ নিয়েছে অটোরিক্সা চালকরা।

এদিকে শনিবার সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা যাচ্ছে। গণপরিবহন না থাকলেও বিপুল পরিমান মাইক্রোবাস প্রাইভেটকার, সিএনজি চালিত অটোরিক্সা ও মোটর সাইকেল চলাচল করছে।

অনেক জায়গাতে যাত্রীদেরকে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। আর এই সুযেগে মাইক্রোবাস, প্রাইভেটকার গুলোতে আসন সংখ্যার বেশী যাত্রী পরিবহন করছে চালকেরা। এতে করে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। উত্তরবঙ্গের ১৭টিসহ মহাসড়ক দিয়ে ২৩টি জেলার যানবাহন চলাচল করছে।

যাত্রীরা বলেন, গণপরিবহন বন্ধ থাকায় ঢাকায় কর্মস্থলে ফেরা কিছুটা চরম ভোগান্তিতে পরেছি তাই অতিরিক্ত টাকা খরচ করে কর্মস্থলে ফিরতে হচ্ছে।

এসময় চালক ও যাত্রীর কাউকেই কোনো ধরণের স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য