,

করোনায় মৃত্যু : সাবেক বিএনপি নেতার লাশ দাফন করল ছাত্রলীগ

news-image

দেবিদ্বার প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে মারা যাওয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাবেক বিএনপি সভাপতি মো. আবদুস সালাম ভূঁইয়ার মরদেহের গোসল, কাফন, জানাজা ও দাফন সম্পন্ন করেছে হ্যালো ছাত্রলীগের ‘ওরা ৪১ জন’র একটি টিম।

গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হোসেনপুরে তার নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা মাঠে স্থানীয়দের সহযোগিতায় পারিবারিক কবরস্থানে লাশ দাফনের ব্যবস্থা করে হ্যালো ছাত্রলীগ।

এর আগে, গতকাল সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আবদুস সালাম ভূঁইয়া। তিনি উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান ও দেবিদ্বার উপজেলার সাবেক বিএনপির সভাপতি।

স্থানীয়রা মনে করছেন, করোনা আক্রান্ত হওয়ার ভয়ে যখন মৃত বাবা-মায়ের লাশের পাশে ছেলেমেয়ে, আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশী কেউ আসছে না। ছাত্রলীগ জীবনের সর্বাধিক ঝুঁকি নিয়ে করোনায় মৃত ব্যক্তির জানাজা, দাফন ও কাফন করেছে এটা একটি বিস্ময়কর ব্যাপার।

বিএনপির এই নেতার মৃত্যুতে সমবেদনা জানিয়ে কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, ‘ছাত্রলীগের “ওরা ৪১ জন” টিমকে ধন্যবাদ। তারা মানুষের এমন দুর্দিনে এগিয়ে এসেছেন। আমি মনে করি, ছাত্রলীগ শুধু রাজনীতিই করে না, তারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করতেও জানে, এটাই আজ প্রমাণিত। আমার পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, দেশের এমন কঠিন সময়ে ছাত্রলীগ এগিয়ে এসে অনন্য নজির স্থাপন করেছে। সর্বাধিক ঝুঁকি নিয়ে করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন করা এটি একটি মহৎ উদ্যোগ।

কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. ইকবাল হোসেন রুবেলের সার্বিক সহযোগিতায় ‘হ্যালো ছাত্রলীগ’র টিমে রয়েছেন ছাত্রলীগ নেতা নাজমুল হাসান, মো. আনোয়ার হোসেন বাপ্পু, মো. আমির হোসেন, তোফায়েল, কামাল উদ্দিন, নাজিম উদ্দিন, খালিদ সরকারসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য