,

করোনা মোকাবিলায় জনপ্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৈঠকে প্রধানমন্ত্রী প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধ করার পাশাপাশি করোনা আক্রান্তদের সেবা প্রদানের জন্য বিভিন্ন নির্দেশনা দেন।

কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মাদ শহীদুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পিএমও সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম এবং কমিটির অন্যান্য সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।

দেশে করোনাভাইরাসের বিস্তাররোধে সরকার গত ১৯ এপ্রিল ১৭ সদস্যবিশিষ্ট জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি গঠন করে।

বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের সভাপতি এবং জ্যেষ্ঠ শিশুবিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মাদ শহীদুল্লাহকে কমিটির সভাপতি এবং রোগত্বত্ত, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরাকে মহাসচিব করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য